শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

ফিলিস্তিনে নির্বিচারে গণহত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

আপডেট: May 19, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ফিলিস্তিনে নির্বিচারে গণহত্যা ও আল আকসা মসজিদে দখলদার ইসরাইলী বাহিনীর হামলার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহা. রেজাউল করিম বলেছেন, মুসলমানদের প্রথম কিবলাহ পবিত্র আল আকসাহ মসজিদে দখলদার ইসরাইলী বাহিনীর হামলা আইয়্যামে জাহেলিয়াতের নিষ্ঠুরতাকেও হার মানিয়েছে। ইহুদীবাদীরা গাজা নগরীর বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়ে এখন পর্যন্ত দুই শতাধিক ফিলিস্তিনীকে নির্মমভাবে শহীদ করেছে। এদের অর্ধেকই নারী, শিশু ও বৃদ্ধ।

তিনি ইহুদীবাদী রাষ্ট্রের এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে হামলা বন্ধের জোর দাবি করেন। অন্যথায় বিশ্ব উম্মাহ আল আকসাহ মসজিদের পবিত্রতা সহ নিজেদের আত্মরক্ষায় যেকোন পদক্ষেপ গ্রহণ করতেবাধ্য হবে।আজ বুধবার রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত পবিত্র আল আকসাহ মসজিদে ইসরাইলী বাহিনীর বর্বোরোচিত হামলা ও ফিলিস্তিনে নির্বিচারে গণহত্যার প্রতিবাদে এবং অবিলম্বে হামলা বন্ধের দাবিতে এক বিক্ষোভ পরবর্তী সমাবেশে এসব কথা বলেছেন রেজাউল করিম।

বিক্ষোভ মিছিলটি মিরপুর ১ নম্বর থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভে মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি লস্কর মোহাম্মদ তসলিম, নাজিম উদ্দীন মোল্লা ও ডা. ফখরুদ্দীন মানিক, ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মাওলানা মুহিব্বুল্লাহ, জামাল উদ্দীন ও ইয়াছিন আরাফাত, শিবিরের ঢাকা মহানগরী পশ্চিমের সেক্রেটারি সাব্বির আহমদ, উত্তরের সভাপতি মাহমুদ মোরাদ ও সেক্রেটারি জাহাঙ্গীর আলম এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি মাসুদুর রহমান রহমান প্রমূখ।

ড. এম আর করিম বলেন, অবৈধভাবে জন্মলাভের পর থেকেই ইসরাইল ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যে ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়ে আসছে। তারা আবরের অনেক ভূখন্ডই জবরদখল করে দখলদারিত্ব অব্যাহত রেখেছে। তারা পবিত্র নগরী জেরুজালেমকে নিজেদের রাজধানী হিসেবে ঘোষণা মুসলমানদের মনে ঘৃণা ও ক্ষোভের সৃষ্টি করেছে। সাম্প্রতিক সময়ে ইসরাইলী বর্বরতা আগের তুলনায় বেড়েছে। পবিত্র রমজান মাসে নামাজ আদায়ের সময় বর্বর বাহিনী মুসল্লীদের ওপর হামলা চালিয়ে নিজেদের বিভৎস ও কদাকার চেহারা বিশ্ববাসীর কাছে স্পষ্ট করেছে। তারা হাজার হাজার ফিলিস্তিনীকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে। তাদের নির্মমতা থেকে রেহাই পাননি নারী, শিশু ও বৃদ্ধরা। যা যুদ্ধাপরাধের শামিল। তাই এই অপশক্তির বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, মূলত ইসরাইলী ইহুদীরা এখন বিশ্ব শান্তির জন্য এখন প্রধান হুমকী। এই অপশক্তিই এখন মধ্যপ্রাচ্যকে অস্থিও ও আশান্ত করে রেখেছে। তাই এই সন্ত্রাসী ও দখলদার রাষ্ট্রের বিরুদ্ধে বিশ^বাসীকে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। তিনি অবিলম্বে দখলদার বাহিনীর হামলা বন্ধ ও ফিলিস্তিনীদের জানমাল রক্ষায় জাতিসঙ্ঘ, কমনওয়েলথ, আবরলীগ, ওআইসি এবং যুক্তরাষ্ট্র সহ বিশ্ব পরাশক্তিগুলোকে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহবান। অন্যথায় মুসলমানরা নতুন জাতিসঙ্ঘ প্রতিষ্ঠার উদ্যোগ নেবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network