শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

চট্টগ্রামে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৩

আপডেট: May 22, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় চালবোঝাই ট্রাক উল্টে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক ও সহকারীসহ আরও ৫ জন আহত হয়েছেন।

আজ শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- আতিকুর রহমান (২৭), শরিফুল ইসলাম (৪৬) ও আবদুল খালেক (৪০)। নিহত তিনজনের বাড়ি নওগাঁর বদলগাছি উপজেলায় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী চালবোঝাই ট্রাক সকালে মহাসড়কের শীতলপুর এলাকা অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।

এতে ঘটনাস্থলে ট্রাকের উপরে থাকা শরিফুল ইসলামের মৃত্যু হয়।দুর্ঘটনায় আহত মহসিন, সজীব, আলম, নবী হোসেন, আতিকুর রহমান ও বাবুলকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুপুরে আতিকুর রহমান ও আবদুল খালেকের মৃত্যু হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সহকারী উপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, সকালে দুর্ঘটনায় আহত ছয়জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে আতিকুর রহমান ও নবীন হোসেনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে মহসিন ও আলমের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।বার আউলিয়া হাইওয়ে থানার ওসি নজরুল ইসলাম  বলেন, দুর্ঘটনার পর কুমিরা ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি মহাসড়ক থেকে সরিয়ে থানায় রাখা হয়েছে।নিহত তিনজনের লাশ চমেক হাসপাতালে মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তিনজনের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network