শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

মাদারীপুরের আধিপত্য বিস্তারের জেরে দুইজনকে হত্যা

আপডেট: May 24, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের রাজৈর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে পৃথক ঘটনায় দুইজনকে হত্যা করা হয়েছে। এ সময় দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, ওই উপজেলার হোসেনপুর ইউনিয়নের আয়নাল শেখের সঙ্গে একই এলাকার আতিক মাতব্বরের কয়েক বছর ধরে দ্বন্দ্ব চলছিল। এরই জেরে ২০২০ সালের ১০ জানুয়ারি বাবুল মুন্সী ও জুলফিকার খালাসি নামে দুইজন খুন হন। এরপর থেকেই দুই গ্রুপের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করে। রোববার রাতে আয়নাল শেখের চাচাত ভাই সালাম শেখকে নির্জন এলাকায় একা পেয়ে কুপিয়ে ফেলে রাখে প্রতিপক্ষ। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সালামের মা ভাসানী বেগম বলেন, আমার সালাম ভ্যান চালিয়ে সংসার চালাত, কোনো দ্বন্দ্ব করত না। আমার বাজানরে মেরে ওরা কি লাভ করতে চাইলে? এখন আমাদের সংসার ক্যামনে চলবে?

এদিকে একই রাতে ওই উপজেলার মজুমদারকান্দি গ্রামের কালু দর্জির ছেলে মোতাহার দর্জিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে রাস্তার পাশে ফেলে রাখে দুর্বৃত্তরা। সোমবার সকালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

রাজৈর থানার ওসি শেখ সাদি বলেন, দুটি ঘটনা দ্বন্দ্বের জেরে ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এসব ঘটনায় দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network