আপডেট: May 31, 2021
আপডেট নিউজ ডেস্ক:: গত কয়েক দিনের তীব্র তাপপ্রবাহ আর ভ্যাপসা গরমের পর স্বস্তির বৃষ্টিতে হিমেল পরশ পেল রাজধানীবাসী। সোমবার (৩১ মে) সকাল ১১টার পর থেকে রাজধানী ছেয়ে যায় মেঘে; কিছুক্ষণ পরই শুরু হয় দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি।
গত কয়েকদিন ধরে দিনের মতো রাতেও তাপমাত্রা থাকতো প্রায় অপরিবর্তিত। ভোর রাত ছাড়া প্রায় সারা দিন-রাত জনজীবন গরমে অতিষ্ট হয়ে ছিল। আর এই গরমে নেমে এলো স্বস্তির বৃষ্টি।
সকাল ১১টা ২০ মিনিটের দিকে শুরু হওয়া ঝুম বৃষ্টি দারুণ উপভোগও করছেন অনেকে। কেউ কেউ আবার বৃষ্টিতে গা ভিজিয়েও নিয়েছেন।বৃষ্টিতে জনজীবনে কিছুটা স্বস্তি এলেও পথচারীরা পড়েন বিপাকে। বৃষ্টি থেকে বাঁচতে অনেককে যাত্রীছাউনিতে আশ্রয় নিতে দেখা যায়। তবে এই বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হয়নি। সকাল ১১টা ৪০ মিনিটের দিকে বৃষ্টি থেমে যায়।

