শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

ডাস্টবিন থেকে জীবিত নবজাতক উদ্ধার

আপডেট: June 2, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: রংপুর নগরীর কেরানীপাড়া এলাকায় কেরামতিয়া মসজিদের সামনে ডাস্টবিনে দুই দিনের এক মেয়ে নবজাতককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার দুপুরে স্থানীয়রা একটি ডাস্টবিনে নবজাতককে কান্নারত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ নবজাতককে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। তবে নবজাতককে কে বা কারা ফেলে রেখে গেছে সে বিষয়ে কিছু জানতে পারেনি পুলিশ।

রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানার ওসি আব্দুর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেয়ে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে শিশু ওয়ার্ডে ভর্তি করেছে। শিশুটির ঠোঁট কাটা। নবজাতকের অভিভাবকের সন্ধান করা হচ্ছে। এখনও কোনো পরিচয় পাওয়া যায়নি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network