শিরোনাম
বাকেরগঞ্জে কে এই জান্নাতুল ফেরদৌস গোলাপ? গনসংযোগ ও উঠান বৈঠক ঘিরে নির্বাচনী তৎপরতা বর্ণাঢ্য আয়োজনে বাকেরগঞ্জে জাতীয় দৈনিক ভোরের চেতনা প্রত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আমতলীতে এলজিইডি কার্যালয়ে আগুন, কেরোসিনের খালি বোতল উদ্ধার ক্রিকেট টুর্নামেন্টে ব্যাট হাতে মাঠে ইউএনও, ফিরলেন শৈশবের স্মৃতিতে বরিশালে নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নলছিটিতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করায় বিসিবি পরিচালকের অপসারণ দাবি ইসলামী ব্যাংকের কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা লুট, গ্রেপ্তার দম্পতি পরিবেশ সুরক্ষা ও জলবায়ু ন্যায়বিচারে দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

অভয়নগরে মাংসের টুকরায় ‘আল্লাহু’ সদৃশ লেখা দেখতে ভিড়!

আপডেট: June 4, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: যশোরের অভয়নগরে এক টুকরো গরুর মাংসের দুই পাশে ‘আল্লাহু’ সদৃশ লেখা দেখতে পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে উপজেলার রাজঘাট পশ্চিমপাড়ায় হুসাইন মাদরাসা সংলগ্ন বাবলু ড্রাইভারের বাড়িতে এ ঘটনা ঘটে। মাংসের টুকরোয় ‘আল্লাহু’ লেখা দেখতে ওই বাড়িতে শতশত মানুষ ভিড় করছে।

এ ব্যাপারে বাবুল ড্রাইভারের মেয়ে শিমা আক্তার কালের কণ্ঠকে জানান, বৃহস্পতিবার দুপুরে তাঁর বাবা রাজঘাটের কার্পেটিং জুট মিলের বাজার থেকে এক কেজি ২৫০ গ্রাম গরুর মাংস কিনে বাড়ি নিয়ে আসেন। টুকরো করা মাংসগুলো তিনি নিজেই রান্না করতে শুরু করেন। প্রায় আধাঘণ্টা সিদ্ধ করার পর ভেসে থাকা এক টুকরো মাংসের দুইপাশে ‘আল্লাহু’ সদৃশ লেখা দেখতে পান। মাংসের টুকরোটি অন্য একটি পাত্রে উঠিয়ে রেখে পার্শ্ববর্তী হুসাইন মাদরাসা ও এতিমখানার চেয়ারম্যান মাওলানা মো. হুসাইনকে খবর দেন। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকার শতশত মানুষ মাংসের টুকরায় ‘আল্লাহ’ সদৃশ লেখা দেখতে বাড়িতে ভিড় করছেন।

মাওলানা মো. হুসাইন জানান, ছোট্ট এক টুকরো মাংসের দুই পাশে ‘আল্লাহু’ সদৃশ লেখা দেখে আমি হতবাক হয়ে যায়। এটা আল্লাহ পাকের একটি নিদর্শন বা কুদরত বলা যেতে পারে। সৃষ্টিকর্ত মানুষকে হেদায়েত দিতে মাঝে মধ্যে এমন বিস্ময় সৃষ্টি করে থাকেন। এ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিৎ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network