শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

পরিত্যক্ত সেফটিক ট্যাংকে মিলল পলিটেকনিক শিক্ষার্থীর লাশ

আপডেট: June 5, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ময়মনসিংহের তারাকান্দায় নিখোঁজের ছয়দিন পর শাহিনুর আলম ওরফে ইকবাল (১৯) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৫ জুন) দুপুরে উপজেলার কামারিয়া ইউনিয়নের পলাশকান্দা গ্রামের পরিত্যক্ত সেফটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের।

নিহত ইকবাল পলাশকান্দা গ্রামের আবদুর রউফের ছেলে। তিনি ময়মনসিংহ রুমডো পলিটেকনিকেল ইনস্টিটিউট সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করতেন।

এর আগে গত মঙ্গলবার (৩১ মে) রাত ১০টার দিকে খাবার খেয়ে চা খাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন ইকবাল। এরপর থেকে তিনি নিখোঁজ হন। পরদিন বুধবার (১ জুন) তার আব্দুর রউফ তারাকান্দা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

নিহতের স্বজনরা জানান, ঘটনার দিন রাত ১০টার দিকে ইকবাল রাতের খাবার খেয়ে চা পানের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। সেখানে অপরিচিত দু-তিনজন যুবকের সঙ্গে আড্ডা দেয়। তাদের সঙ্গে ইকবাল কোথায় যেন যায়। এরপর থেকেই ইকবাল নিখোঁজ ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network