শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

প্রেমের টানে আমেরিকার নারী চাঁদপুরে

আপডেট: June 6, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক::আমেরিকা প্রবাসী ছোট ভাইয়ের স্ত্রীর বান্ধবীকে বিয়ে করলেন বড় ভাই। এই নববধূ নিজেও আমেরিকার নাগরিক। শনিবার (৫ জুন) দুপুরে চাঁদপুর সদরের আশিকাটি ইউনিয়নের রালদিয়া গ্রামে এই বিয়ে সম্পন্ন হয়।

প্রেমের টানে সুদূর আমেরিকা ছেড়ে কৃষ্ণাঙ্গ এই নারী বাংলাদেশে ছুটে আসেন। পরে নিজের বান্ধবীর বনের বড় ভাইকে বিয়ে করেন তিনি।

শনিবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার রালদিয়া গ্রামের প্রধানিয়া বাড়িতে এই বিয়ের আয়োজন সম্পন্ন হয়। তবে বিয়েতে শুধুমাত্র কনে একা থাকলেও বরের নিকটতম কয়েকজন স্বজন উপস্থিত ছিলেন।

এদিকে, গ্রামের বাড়িতে বিদেশি বউ। এমন দৃশ্য দেখতে শনিবার বিকেল থেকে প্রধানিয়া বাড়িতে শত শত নারী পুরুষ ভিড় করেন।

অন্যদিকে, আমেরিকার নারীর সঙ্গে বিয়ে হলেও তাদের সম্পর্কের গোটা বিষয়টি গোপন রাখতে চান বাংলাদেশি বর।

চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের রালদিয়া গ্রাম। এই গ্রামের প্রধানিয়া বাড়িতে সম্পন্ন হয় ভিনদেশির নারীর সঙ্গে স্বদেশি বরের এই বিয়ে। বিয়েতে বর-কনের সমৃদ্ধ ও সুখী ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

আর কনের নাম হচ্ছে জোনস্ জিইনাবচন। বরের নাম শাহাদাত হোসেন। তিনি ওই গ্রামের মো. কামাল উদ্দিন প্রধানিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শাহাদাত হোসেনের ছোট ভাই আবু জাফর মধ্যপ্রাচ্যের দুবাই থাকেন। তার সঙ্গে সেখানে চাকরি করতেন আমেরিকার নাগরিক ফাতেমা মোহাম্মদ মুসা। তারা দুজন পরিণয়ে আবদ্ধ হলে পাড়ি জমান আমেরিকায়। সেখানে ছোট ভাইয়ের স্ত্রী ফাতেমার বান্ধবী ছিলেন জেনস্ জিইনাবচনস। পরে তার সঙ্গে সখ্যতা গড়ে উঠে শাহাদাত হোসেনের।

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল শনিবার দুপুরে নিজ বাড়িতে সীমিত পরিসরে আত্মীয়-স্বজনের উপস্থিতিতে শাহাদাত হোসেন আমেরিকার নাগরিক তার প্রেমিকা জোনস্ জিইনাবচনকে ইসলামি শরিয়া মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

বিয়ে সম্পন্ন হওয়ার পর বর শাহাদাত হোসেন ও নববধূ জোনস্ জিইনাবচন প্রাথমিক প্রতিক্রিয়ায় বলেন, আমাদের ভালোবাসা বেশ কয়েক বছরের। তবে কিভাবে কখন কোথায় হলো। সেই গল্প আজ নয়, পরে একসময় জানাব। সবশেষে আগামী দিনগুলো যেন সুখের হয় তার জন্য তারা দোয়া প্রার্থনা করেন।

এমন পরিস্থিতিতে তারা দুজন তাদের পেশা এবং কোন দেশে অবস্থান করছেন। তাও গোপন রাখেন।

আলোচিত এই বিয়ে সম্পর্কে আশিকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল হোসেন মাস্টার বলেন, বিয়েতে আমি যোগ দেইনি। তবে ঘটনাটির সম্পর্কে অবগত রয়েছি।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বলেন, একজন বিদেশি নারীর সঙ্গে এমন বিয়ের আয়োজন। তবে বিষয়টি পুলিশ কিংবা প্রশাসন অবগত নয়। তারপরও এই ব্যাপারে বিস্তারিত জানতে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।আমেরিকার নাগরিক এই নারী নববধূকে এক নজর দেখতে গ্রামের নানা বয়সী মানুষের বেশ আগ্রহ দেখা গেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network