শিরোনাম
শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

স্ত্রীর সাথে অভিমানে নিজের পুরুষাঙ্গ কাটলেন স্বামী

আপডেট: June 10, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় স্ত্রীর ওপর রাগ ও অভিমান করে নিজের পুরুষাঙ্গ কেটে ফেলেছেন এক স্বামী। বুধবার রাত ৮টার দিকে নিজের পুরুষাঙ্গ কাটেন মুনতাজ আলী (৫২)। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

উপজেলার হাসিমপুরের বাঁখই মোহাম্মদপুর গ্রামের মুঞ্জল মণ্ডলের ছেলে মুনতাজ আলী। স্ত্রীর ওপর অভিমান করে নিজের পুরুষাঙ্গের অর্ধেকের বেশি কেটে
ফেলেছেন তিনি।

পরে অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে মুনতাজ আলী জানান, তার বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ যে তিনি পাশের বাড়ির এক নারীর সাথে শারীরিক সম্পর্ক করেছেন। বুধবার সকালে এ অভিযোগের পর তিনি পবিত্র কুরআন শরীফ নিয়ে এমন কাজ করেননি বলে জানালেও তার স্ত্রী তাকে বিশ্বাস করেননি। এই অভিমানে রাত ৮টার দিকে নিজ ঘরে দা দিয়ে নিজের পুরুষাঙ্গ কাটেন তিনি।হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত মুনতাজ আলীর পুরুষাঙ্গের চার ভাগের তিন ভাগই কাটা হয়েছে।

এ দিকে গুরুতর অসুস্থ অবস্থায় মুনতাজ আলীকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে স্ত্রীকে অনুতপ্ত অবস্থায় পাশে থাকতে দেখা গেছে। বর্তমানে তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, বিষয়টি শুনেছি। তবে কোনো অভিযোগ পাইনি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network