শিরোনাম
আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২

চারটি গাঁজার গাছসহ মাদক কারবারি গ্রেফতার

আপডেট: June 21, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: দিনাজপুরের বিরলে চারটি গাঁজার গাছসহ আহম্মেদ আলী ওরফে আহম্মেদ শাহ (৪২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২১ জুন) ভোরে উপজেলার দক্ষিণ মেরগাঁও গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের মৃত আব্দুল গফুর মিয়ার ছেলে।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বলেন, আহম্মেদ আলী গাঁজা ব্যবসার পাশাপাশি বাড়িতেও গাঁজা চাষ করতেন। খবর পেয়ে পুলিশ সোমবার ভোরে চারটি গাঁজার গাছসহ তাকে গ্রেফতার করে।তিনি আরও বলেন, তার বিরুদ্ধে বিরল থানায় আরও তিনটি মাদক মামলা রয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network