শিরোনাম
আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২

চা-বাগান থেকে ১২ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

আপডেট: June 22, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: মৌলভীবাজারের কমলগঞ্জে ১২ ফুট লম্বা একটি অজগর সাপ আটক করেছে স্থানীয়রা। সোমবার (২১ জুন) বিকেলে উপজেলার ভারতীয় সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের কুরমা চা-বাগানের কুরুন্জী এলাকার ধানি জমি থেকে অজগরটি আটক করা হয়। পরে লাউয়াছড়া বণ্য প্রানী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লোকজন রাত ৮টায় অজগরটি উদ্ধার করে নিয়ে গেছে।

জানা যায়, উপজেলার রাজকান্দি রেঞ্জের আওতাধিন কুরমা বিটের কুরমা চাবাগানের কুরন্জী এলাকার ধানি জমিতে এলাকাবাসী একটি বিশাল আকারের অজগর সাপ দেখতে পায়। অজগরটির পেটের ভিতরে বড় কিছু একটার অস্তিত্ব লক্ষ্য করা যায়। ধারণা করা হচ্ছ বড় কোন প্রাণী খেয়ে ফেলায় অজগরটি পালাতে পারেনি। এ কারনে চা শ্রমিকরা অজগরটিকে আটক করতে সক্ষম হয়।

অজগর আটকের খবর স্থানীয় কুরমা বিট অফিস জানতে পেরে বন বিভাগের শ্রীমঙ্গল বন্য প্রানী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে খবর দিলে সোমবার রাত ৮টায় অজগরটিকে উদ্ধার করে লাউয়াছড়ার রেসকিউ সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।

রাজকান্দি রেঞ্জ কমর্কতা নজরুল ইসলাম অজগর উদ্ধারের বিষয়টি স্বীকার করে বলেন, কুরমা এলাকায় বিকেলে প্রায় ১২ ফুট লম্বা অজগর আটক করে গ্রামবাসী। রাতে লাউয়াছড়া বন্য প্রানী  ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সাপটি উদ্ধার করে নিয়ে গেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network