শিরোনাম
লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত

করোনা আক্রান্ত স্ত্রীকে হাসপাতালে রেখে পালাল স্বামী, লাশ নেওয়ার কেউ নেই

আপডেট: July 9, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: করোনাভাইরাসে আক্রান্ত স্ত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ফেলে স্বামী পালিয়ে গেছেন। মঙ্গলবার স্ত্রী আসমা আক্তারকে (৩৮) হাসপাতালে রেখে স্বামী মোজাম্মেল হক পালিয়ে যান। বুধবার রাতে আসমা মারা যান। তার বাড়ি চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকার মৌলভীপাড়ায়।

চমেক হাসপাতাল সূত্র জানায়, করোনা আক্রান্ত আসমাকে মঙ্গলবার সকালে হাসপাতালে নিয়ে আসেন তার স্বামী মোজাম্মেল। তাকে করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। ভর্তির পর কয়েক ঘণ্টা আসমার পাশে মোজাম্মেলকে দেখা গেলেও এরপর তিনি উধাও হয়ে যান। আসমার ওষুধপত্র কেনার জন্য নার্স ও ওয়ার্ডবয়রা তাকে খুঁজে পাননি। মঙ্গলবার সারা দিন আসমার স্বামী বা কোনো স্বজনকে হাসপাতালে দেখা যায়নি। তার খোঁজখবর নিতেও কেউ আসেননি। বুধবার রাত ১টার দিকে তিনি মারা যান। রেজিস্ট্রারে লেখা মোজাম্মেলের ফোন নম্বরে কল দিলে তা নম্বর বন্ধ পাওয়া যায়।

হাসপাতাল কর্তৃপক্ষ আসমার লাশ দাফনের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন কোয়ান্টামকে দায়িত্ব দিয়েছে। কোয়ান্টাম কর্মকর্তা কামরুল হাসান গণমাধ্যমকে জানান, আমরা লাশ বুঝে নিয়েছি। হাসপাতাল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আরেফিন নগরের কবরস্থানে লাশ দাফন করা হবে।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলাব্রত বড়ুয়া গণমাধ্যমকে বলেন, আসমাকে ভর্তির সময় রেজিস্ট্রারে স্বামী হিসাবে মোজাম্মেল হকের নাম লেখা হয়। একটি মোবাইল ফোন নম্বরও দেওয়া হয়। কিন্তু সেই নম্বরে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়। তার স্বজনদের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। চমেক মর্গে তার লাশ রাখা হয়। পরে স্বেচ্ছাসেবী সংগঠন কোয়ান্টামের কাছে লাশ হস্তান্তর করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network