শিরোনাম
রাজাপুরে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি বরিশালে গণপ্রকৌশলী দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ বাকেরগঞ্জে কে এই জান্নাতুল ফেরদৌস গোলাপ? গনসংযোগ ও উঠান বৈঠক ঘিরে নির্বাচনী তৎপরতা বর্ণাঢ্য আয়োজনে বাকেরগঞ্জে জাতীয় দৈনিক ভোরের চেতনা প্রত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আমতলীতে এলজিইডি কার্যালয়ে আগুন, কেরোসিনের খালি বোতল উদ্ধার ক্রিকেট টুর্নামেন্টে ব্যাট হাতে মাঠে ইউএনও, ফিরলেন শৈশবের স্মৃতিতে বরিশালে নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নলছিটিতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীর ভাটারায় ৪৩ লাখ টাকার জালনোটসহ আটক ৫

আপডেট: July 12, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: রাজধানীর ভাটারা থানাধীন নুরেরচালার সাঈদনগর এলাকায় জাল টাকার কারখানার সন্ধান পেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।

আজ সোমবার (১২ জুলাই) ভোর থেকে সাঈদনগর নূরেরচালা এলাকার একটি বাসায় গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের একটি দল অভিযান শুরু করে। ওই অভিযানে ৪৩ লাখ টাকার জালনোটসহ ৫ জনকে আটক করা হয়েছে।

গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মশিউর রহমান জানান, অভিযানে ৪৩ লাখ টাকার সমমূল্যের জাল নোট উদ্ধারসহ জড়িত ৫ জনকে আটক করা হয়েছে।তিনি বলেন, ‘কোরবানির ঈদকে ঘিরে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র জাল টাকার কারবার শুরু করেছে। আমাদের গোয়েন্দা কার্যক্রমের মধ্যেই ভাটারায় এই জাল টাকার কারখানার সন্ধান মেলে। সেখান থেকে ৪৩ লাখ টাকার জাল নোট জব্দ করা হয়েছে।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network