শিরোনাম
রাজাপুরে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি বরিশালে গণপ্রকৌশলী দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ বাকেরগঞ্জে কে এই জান্নাতুল ফেরদৌস গোলাপ? গনসংযোগ ও উঠান বৈঠক ঘিরে নির্বাচনী তৎপরতা বর্ণাঢ্য আয়োজনে বাকেরগঞ্জে জাতীয় দৈনিক ভোরের চেতনা প্রত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আমতলীতে এলজিইডি কার্যালয়ে আগুন, কেরোসিনের খালি বোতল উদ্ধার ক্রিকেট টুর্নামেন্টে ব্যাট হাতে মাঠে ইউএনও, ফিরলেন শৈশবের স্মৃতিতে বরিশালে নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নলছিটিতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

বেতন-বোনাসের দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

আপডেট: July 14, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সিটি করপোরেশনের লক্ষ্মীপুরা এলাকায় আজ বুধবার সকালে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ ও সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেছেন। শ্রমিকেরা জুন মাসের বেতন এবং কর্মীরা সাত মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে অবরোধ করেছেন।

পুলিশ, কারখানার শ্রমিক ও কর্মীরা বলেন, লক্ষ্মীপুরা এলাকার স্টাইল ক্র্যাফট লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানায় প্রায় চার হাজার জন কাজ করেন। তাঁদের মধ্যে ৭০০ জন কর্মী। কয়েক বছর ধরে কারখানাটিতে বেতন অনিয়মিত। এভাবে কর্মীদের চলতি বছরের তিন মাসের এবং এর আগের দুই বছরের চার মাসের বেতন বকেয়া আছে। গত রোজার ঈদের আগেও আন্দোলন করে বেতন ও বোনাস নিতে হয়েছে কারখানার শ্রমিক-কর্মীদের।

গতকাল মঙ্গলবার সকালে কাজ বন্ধ করা হলে কর্তৃপক্ষ সন্ধ্যার মধ্যে টাকা দেওয়ার সময় দেয়। কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত হলেও বেতন-বোনাস দেওয়া হয়নি। আজ সকাল আটটা থেকে শ্রমিক ও কর্মীরা কাজ বন্ধ করে কারখানার ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা কারখানার সামনে জয়দেবপুর-ঢাকা সড়কে অবস্থান অবরোধ সৃষ্টি করেন। এতে দুই পাশে পণ্যবাহী যানবাহনের জট তৈরি হয়।

কারখানার শ্রমিক জহিরুল ইসলাম বলেন, প্রতি মাসেই আন্দোলন করে বেতন আদায় করতে হয়। বাড়িভাড়া, দোকানের বাকি দিতে পারছি না। সামনে ঈদের ছুটিতে যাব। তার আগে পরিবারের জন্য কিছু কেনাকাটা করে নিয়ে যাব, এর কোনো উপায় নেই।

নজরুল ইসলাম নামের আরেক শ্রমিক বলেন, বেতন না পাওয়ায় বিষয়টি জেলা প্রশাসক ও সিটি করপোরেশনের মেয়রকে জানানো হয়েছে। বেতন না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, শ্রমিক ও কর্মীরা বেতন পাচ্ছেন না। বেতনের দাবিতে তাঁরা সড়কে অবস্থান নিয়েছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network