শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

করোনায় অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীবের মৃত্যু

আপডেট: July 16, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন রাঙ্গামাটি জেলার আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব। বৃহস্পতিবার (১৫ জুলাই) দিনগত রাত সাড়ে ১২টায় রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পুলিশ সুপার ডা. মনোয়ার হাসানাত খান জানান, করোনা আক্রান্ত হয়ে ৬ জুলাই থেকে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আহসান হাবীব। তার স্ত্রীও করোনায় আক্রান্ত হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ কর্মকর্তা আহসান হাবীবের আগে থেকেই অ্যাজমার সমস্যা ছিল, আর এ কারণেই চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে তাকে আইসিউতে নেওয়া হয়। পরে সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে ১০১ পুলিশ সদস্য মার গেছেন আর করোনায় আক্রান্ত হয়েছেন ২৩ হাজারেরও বেশি পুলিশ সদস্য।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network