শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

শিমুলিয়া ঘাটে ঈদে ঘরমুখো মানুষের ঢল, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

আপডেট: July 16, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: লকডাউনের কঠোর বিধিনিষেধ শিথিল করার দ্বিতীয় দিনে শুক্রবার মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে ঈদে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। সকাল থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মানুষ ফেরিঘাটে আসছেন। তবে বেশির ভাগ যাত্রী লঞ্চে পদ্মা নদী পার হতে দেখা যায়।

গাদাগাদি করে যাত্রীরা লঞ্চে উঠে পদ্মা পাড়ি দিচ্ছেন। অর্ধেক যাত্রী নিয়ে লঞ্চ চলাচল করার কথা থাকলেও অধিক যাত্রী নিয়ে লঞ্চ চলাচল করছে। এখানে স্বাস্থ্যবিধি পালনের কোন লক্ষণই দেখা যায়নি।এদিকে সকাল থেকে ঘাটে ছোট বড় বিভিন্ন ধরনের যান-বাহনের চাপ অনেক বৃদ্ধি পেয়েছে। ১৪টি ফেরি সচল থাকলেও যানবাহন পার করে কুলিয়ে উঠতে পারছে না। শিমুলিয়া ঘাটে অর্ধ সহস্রাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

প্রাইভেট কারের সংখ্যা বেশি। দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে নদী পার হতে।বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের এজিএম শফিকুল ইসলাম জানান, সকাল থেকে ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ অনেক বেড়েছে। ফেরি বৃদ্ধি করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলা হয়েছে। শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে ছোট-বড় ৫ শতাধিক যানবাহন। শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে ১৭টি ফেরির মধ্যে ১৪টি ফেরি সচল রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network