শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

কক্সবাজারে হঠাৎ ধসে পড়ল জেলা পরিষদের রেস্ট হাউজ

আপডেট: July 24, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক::বৈরী আবহাওয়ার কারণে সাগরে ঢেউয়ের আঘাতে হিমছড়িতে ধসে পড়েছে কক্সবাজার জেলা পরিষদের রেস্ট হাউজ ‘মাধবি’। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। শনিবার (২৪ জুলাই) বেলা ১১টার দিকে উত্তাল সাগরে ঢেউয়ের আঘাতে রেস্ট হাউজ ভবনটি ধসে পড়ে।

জেলা পরিষদ সূত্রে জানা যায়, ঝুঁকিপূর্ণ হওয়ায় বেশ কয়েক বছর আগে থেকে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। শনিবার বেলা ১১টার দিকে হঠাৎ ঢেউয়ের আঘাতে ভবনটি ধসে পড়ে। ধসে পড়া ভবনের বিভিন্ন অংশ আটকে আছে জিও ব্যাগে।

বিষয়টি নিশ্চিত করে হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুল হক ঢাকা পোস্টকে বলেন, সাগর উত্তাল থাকায় ঢেউ আছড়ে পড়ছিল কোলে। ঢেউয়ের আঘাতে ধসে পড়েছে কক্সবাজার জেলা পরিষদের রেস্ট হাউজটি। তবে এ সময় কেউ সেখানে ছিল না। তাই কোনো হতাহত হয়নি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network