শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

চট্টগ্রামে ১২ ঘণ্টার ব্যবধানে করোনা কেড়ে নিল বাবা-ছেলের প্রাণ

আপডেট: July 28, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: হৃদয়বিদারক ঘটনা ঘটেছে চট্টগ্রামের বোয়ালখালীতে। করোনায় আক্রান্ত হয়েছেন ছেলে। তাকে ভর্তি করা হয় হাসপাতালে। পরদিনই করোনায় আক্রান্ত হয়ে একই হাসপাতালে ভর্তি হন বাবা। দু’জনই এখন মৃত। মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে তাদের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে বাবা আবু সৈয়দ চৌধুরীর (৮০) এবং আজ বুধবার ছেলে আলমগীরের (৩৫) মৃত্যু হয়। তারা উপজেলার পশ্চিম গোমদন্ডী চরখিজিরপুর এলাকার বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা যায়, ২২ জুলাই আলমগীর চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরদিন একই হাসপাতালে ভর্তি করা হয় তার বাবা আবু সৈয়দ চৌধুরীকে। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে পিতা আবু সৈয়দ চৌধুরী মারা যান। আজ সকাল ৯টার দিকে ছেলে আলমগীর মারা যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিল্লুর রহমান বলেন, করোনা আক্রান্ত হয়ে একই পরিবারের দু’জনের মৃত্যু হৃদয়বিদারক ঘটনা। সবাইকে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network