শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

দুই ডোজ টিকা নিয়েও করোনায় মারা গেলেন গাইনি বিশেষজ্ঞ ডা. জাকিয়া

আপডেট: August 3, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: দুই ডোজ টিকা নেয়ার পর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালের গাইনি বিভাগের বিশেষজ্ঞ ডা. জাকিয়া রশীদ শাফী (৪৬) মারা গেছেন।

সোমবার (২ আগস্ট) সন্ধ্যায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএ্ইচ) মারা যান তিনি। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শফিকুল ইসলাম সজীব এ তথ্য নিশ্চিত করেছেন।

টাঙ্গাইল শহরের পূর্ব আদালত পাড়ার বাসিন্দা ডা. জাকিয়া রশীদ শাফীর স্বামী মিজানুর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল কোরের ব্রিগেডিয়ার। তিনি ঢাকা সিএমএইচএ কর্মরত।ডা. শফিকুল ইসলাম সজীব জানান, জাকিয়া রশীদ শাফী করোনার দুই ডোজ টিকা নিয়েছিলেন। তবে সপ্তাহখানেক আগে তিনি করোনা আক্রান্ত হন। এরপর তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হলে রোববার (১ আগস্ট) তাকে লাইফ সার্পোট (ভেন্টিলেশন) দেয়া হয়। সোমবার (২ আগস্ট) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তিনি মারা যান। তার মৃত্যুতে টাঙ্গাইলের চিকিৎসকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

প্রসঙ্গত, এর আগে গত ১০ জুলাই টাঙ্গাইলের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাজেদ আলী করোনা আক্রান্ত হয়ে মারা যান। তিনি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network