শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

গাজীপুরের কালিয়াকৈরে টিকা দিতে এসে উপেক্ষিত স্বাস্থ্যবিধি

আপডেট: August 3, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দিতে আসা কেউ স্বাস্থ্যবিধি মানছেন না। করোনা পরীক্ষা ও ভ্যাকসিন প্রদানে কোন নিয়ম-কানুনের বালাই নেই। বিক্ষিপ্তভাবে হ-য-ব-র-ল অবস্থায় চলছে এসব সেবা। জনসাধারণের দাবি কর্তৃপক্ষের উদাসীনতায় এমন পরিবেশ সৃষ্টি হয়েছে। এ অবস্থায় করোনা ঝুঁকি থাকায় অনেকেই টিকা না নিয়ে বাড়ি চলে যাচ্ছেন।

ভোক্তভোগীরা জানায়, মঙ্গলবার সকাল থেকেই হাজারো মানুষের ভিড় জমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তাদের অনেকের মুখে মাস্ক পর্যন্ত নেই।প্রতিদিন সকাল ৮টা থেকেই শুরু হয় এরকম ভিড়। হাসপাতালের সাধারণ রোগী, করোনা পরীক্ষা করতে আসা রোগী ও করোনা ভ্যাকসিন নিতে আসা সকলে একই জায়গায় বিক্ষিপ্ত অবস্থায় থাকে। এসব কারণে রোগীরা সেবা পাওয়ার চেয়ে বেশি ভোগান্তির স্বীকার হচ্ছে। এতে করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কাও বাড়ছে।

এ ব্যাপারে মুদিপাড়া এলাকার লোকমান হোসেন নামে একজন ভোক্তভোগী জানান, আমি করোনা ভ্যাকসিন নিতে গিয়েছিলাম। সেখানে এমন অবস্থা যে করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। তাই বাড়ি ফিরে যাচ্ছি।

এ ব্যাপারে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা আল বেলাল জানান, হঠাৎ গার্মেন্টস কারখানা খুলে দেয়ায় এমন ভিড় হয়েছে। বুঝেনই তো পাবলিক ফাংশনে এরকম হতেই পারে। তবে আমরা স্বাস্থ্যবিধি মানতে চেষ্টা করছি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network