শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

ইট চুরির অপবাদ দিয়ে গৃহবধূর চুল কেটে দিলো প্রতিবেশী

আপডেট: August 11, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

ভুক্তভোগী গৃহবধূ

অনলাইন ডেস্ক:: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ইট চুরির অপবাদ দিয়ে এক গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন ও চুল কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৯ আগস্ট) সকাল ৯টায় উপজেলার দেয়াড়া ইউনিয়নে পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী গৃহবধূর নাম রাশিদা বেগম (৪৫)। তিনি দেয়াড়া ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের ইব্রাহিম গাজীর স্ত্রী।

জানা গেছে, রোববার (৮ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার দেয়াড়া ইউনিয়নে পাকুড়িয়া গ্রামের ভ্যানচালক নেদু রাশিদা বেগমকে দুটি ইট চুরির অভিযোগ দেয়। পরে সোমবার (৯ আগস্ট) সকাল ১০টার দিকে রাশিদা বেগমকে বাড়ি থেকে ধরে এনে অভিযুক্ত নেদু, তার স্ত্রী, ‍পুত্রবধূসহ পরিবারের সদস্যরা গাছের সঙ্গে বেঁধে মারপিট করে। এ সময় ভুক্তভোগীর চুল কেটে দেয়।

এ বিষয়ে কলারোয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির জানান, এ ঘটনায় মঙ্গলবার (১০ আগস্ট) রাতে রাশিদা বেগম বাদী হয়ে লিখিত অভিযোগ দেয়ার পর মামলা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network