শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

বিয়ের প্রলোভনে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

আপডেট: August 13, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ফেনীর ছাগলনাইয়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি মোজাম্মেল হোসেন রাকিব (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে উপজেলার দক্ষিণ মটুয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।গ্রেপ্তার মোজাম্মেল হোসেন রাকিব ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ মটুয়া গ্রামের নতুন পাড়া আমিন ড্রাইভারের বাড়ির সিরাজ উল্যাহর ছেলে বলে জানিয়েছেন ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলাম।

মামলার এজহারের বরাত দিয়ে ওসি জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে চলতি বছরের ১০ জানুয়ারি থেকে ৭ আগস্ট পর্যন্ত এক তরুণীকে বিভিন্ন সময়ে ধর্ষণ করে মোজাম্মেল হোসেন রাকিব। একপর্যায়ে তরুণী বিয়ের জন্য চাপ দিলে মোজাম্মেল হোসেন রাকিব বিয়ে করতে অপারগতা প্রকাশ করে। পরে ওই তরুণী বাদী হয়ে বুধবার ছাগলনাইয়া থানায় ধর্ষণের মামলা দায়ের করে।

ওই মামলায় অভিযান চালিয়ে পুলিশ মোজাম্মেল হোসেন রাকিবকে গ্রেপ্তার করে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন ওসি।এর আগে ফেনী জেনারেল হাসপাতালে নির্যাতিত তরুণীর শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network