শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

ত্রিশালে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত ৫, আহত ৩০

আপডেট: August 15, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রাস্তায় দাঁড়িয়ে থাকা সিমেন্টবোঝাই ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় গতকাল শনিবার রাতে পাঁচজন নিহত হয়েছে। উপজেলার বইলর বড়পুকুর এলাকায় এ ঘটনায় আহত হয়েছে আরো ৩০ জন।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্র জানায়, সড়কের মধ্যে নষ্ট হয়ে যাওয়া ট্রাকটিকে হালুয়াঘাটগামী ইমাম পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। আহত অবস্থায় বাকি দুজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সবাইকে ময়মনসিংহ মেডিক্যালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। রাত সাড়ে ১০টার দিকে চলাচল স্বাভাবিক হয়। ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network