শিরোনাম
রাজাপুরে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি বরিশালে গণপ্রকৌশলী দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ বাকেরগঞ্জে কে এই জান্নাতুল ফেরদৌস গোলাপ? গনসংযোগ ও উঠান বৈঠক ঘিরে নির্বাচনী তৎপরতা বর্ণাঢ্য আয়োজনে বাকেরগঞ্জে জাতীয় দৈনিক ভোরের চেতনা প্রত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আমতলীতে এলজিইডি কার্যালয়ে আগুন, কেরোসিনের খালি বোতল উদ্ধার ক্রিকেট টুর্নামেন্টে ব্যাট হাতে মাঠে ইউএনও, ফিরলেন শৈশবের স্মৃতিতে বরিশালে নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নলছিটিতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

৭ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ, আটক ৩

আপডেট: August 15, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: চাঁদপুর শহরের পাইকারি ব্যবসা কেন্দ্র পুরানবাজারে নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান চালিয়ে জেলা প্রশাসনের টাস্কফোর্স। এসময় সাত কোটি টাকা মূল্যের ২০ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ তিনজনকে আটক করা হয়।

শনিবার (১৪ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে দুপুর দুইটা থেকে বিকাল ছয়টা পর্যন্ত চার ঘন্টাব্যাপী পুরানবাজারের ফলপট্টি ও তামাক পট্টিতে এ অভিযান চালানো হয়।

এ সময় তিনটি দোকান ও দুইটি গোডাউন থেকে মোট ২০ লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ১৫০টি চায়না চাঁই জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৭ কোটি ৫ লক্ষ ২৫ হাজার টাকা।অভিযানের সময় হাতেনাতে তিনজন ব্যবসায়ীকে আটক করা হয়। আটক তিন আসামিকে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ মোতাবেক জনপ্রতি ৫ হাজার টাকা করে সর্বমোট ১৫ হাজার টাকা মোবাইল কোর্ট আইনে অর্থদণ্ড প্রদান করা হয়।

পরে জব্দকৃত জাল ও চাঁই কোস্টগার্ড, চাঁদপুর স্টেশন ও মৎস্য কর্মকর্তা এবং জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।অভিযানে অংশ নেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট এনামুল হাসান জানান, জনস্বার্থে মৎস্য সম্পদ রক্ষায় নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে জেলা প্রশাসন চাঁদপুরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network