শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

কেরানীগঞ্জে আন্তজেলা ডাকাতদলের ৮ সদস্য গ্রেপ্তার

আপডেট: August 17, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ঢাকার কেরানীগঞ্জে আন্তজেলা ডাকাতদলের আট সদস্যকে গ্রেপ্তার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। এ সময় ডাকাতদের কাছ থেকে লুণ্ঠিত ১০-১২টি মোবাইল ফোন, নগদ আট হাজার টাকা এবং ডাকাতিকাজে ব্যবহৃত বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত ডাকাতরা হচ্ছেন- ডাকাত সর্দার বস মারুফ, রোমান ওরফে লোবান মৃধা, আসিফ, ছোট মারুফ, শহীদ ওরফে কালু ওরফে হাসান, নাসির, রাজিব, আনছার। তারা সবাই বরিশালের মুলাদী থানার বাসিন্দা।

কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাহাব উদ্দিন কবির জানান, গত ৫ আগস্ট রাত ১১টার দিকে কেরানীগঞ্জের আকসাইল রোডে গাছ ফেলে ডাকাতির পরিকল্পনা করছিল একটি সংঘবদ্ধ ডাকাত চক্র। এ সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব হাবিবুর রহমান ও তার স্ত্রী। ডাকাতরা তাদের গাড়ি রোধ করে ড্রাইভারকে মারধর করে। এবং তাদের সঙ্গে থাকা মোবাইল, নগদ ৫২০০ টাকা, কানের দুল ও কোমরের বিছা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় ডাকাতরা ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী আরো বেশ কয়েকটি গাড়ি রোধ করে ডাকাতি করে পালিয়ে যায়।

এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হলে থানা পুলিশ ও ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশ (ডিবির) যৌথ টিম অতিরিক্ত পুলিশ সুপার সাহাবুদ্দিন কবিরের নেতৃত্বে মামলাটির তদন্ত শুরু করেন। পরে প্রযুক্তি ব্যবহার করে দীর্ঘদিন মামলাটি তদন্তের পর গত রবিবার রাতে প্রথমে ডাকাত কালুকে গ্রেপ্তার করা হয়।

কালুর দেওয়া তথ্য অনুযায়ী রাজধানী ঢাকা ও কেরানীগঞ্জের বিভিন্ন স্থান থেকে ডাকাতদলের আরো সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে ডাকাতদের দেওয়া তথ্য অনুযায়ী কেরানীগঞ্জের বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ডাকাত সর্দার বস মারুফের বাসা থেকে উপসচিব দম্পতির লুণ্ঠিত টাকা, কানের দুল ও কোমরের বিছা উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, তারা কেরানীগঞ্জের কয়েকটি স্থানে গত তিন-চার মাস ধরে নিয়মিত ডাকাতি করে আসছিল। তবে এ ব্যাপারে অনেকেই থানায় অভিযোগ করেনি। গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যদের নামে কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদীসহ দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।

এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের জন্য আমাদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারসাহাব উদ্দিন কবির।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network