শিরোনাম
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও ২৭৮ জন

আপডেট: August 21, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

 

আপটেড নিউজ ডেস্ক: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও চার জন মারা গেছেন এবং আরও ২৭৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গু সংক্রমণে ৩৫ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে ২১ জন ও ২৫৭ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল সাত হাজার ৭৫০ জনে। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।

চলতি বছরে এ পর্যন্ত দেশে ডেঙ্গু সংক্রমণে ৩৫ জন মারা গেছেন। এর মধ্যে জুলাই মাসে ১২ জন ও আগস্টে ১৯ জন মারা গেছেন বলে জানিয়েছে অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলতি আগস্টে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজার ৯১ জনে। এর আগে, জুলাই মাসে দুই হাজার ২৮৬ জন, জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে এক হাজার ১১৯ জন এবং ঢাকার বাইরে ৮৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network