১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত গাজীপুরে এক পরিবারের ৫ জনকে হত্যার ঘটনায় গ্রামের বাড়িতে শোকের মাতম বাকেরগঞ্জে “Humanity And Sports Alliance” সংগঠনের আত্মপ্রকাশ, সভাপতি রহমাতুল্লাহ পাটোয়ারী সাধারণ সম্পাদক সোহেল! ঝালকাঠিতে তিন ইটভাটায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

বাকেরগঞ্জে আজিজ হাওলাদার ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প ১৬ ডিসেম্বর

আপডেট: ডিসেম্বর ১৪, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

২০২৪ সালের ১৬ ডিসেম্বর ফ্রি মেডিকেল ক্যাম্প এর ফাইল ছবি- আপডেট নিউজ

রিপোর্ট অলিউল্লাহ:: বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা ইউনিয়নে জিরাইল “আজিজ হাওলাদার ফাউন্ডেশন” এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে।

আগামী ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ০৭টা থেকে সকাল ১২টা পর্যন্ত জিরাইল আজিজিয়া ফাজিল মাদ্রাসায় এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। সামাজিক ও জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতায় এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করবেন ডাঃ হাফিজুর রহমান কিডনি রোগ ও মেডিসিন বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক শের-ই-বাংলা মেডিকেল কলেজ, বরিশাল ক্যাম্পটি পরিচালনা করবেন বাকেরগঞ্জের প্রবীণ রাজনৈতিক বিএনপি নেতা মোঃ আবুল কালাম (আবু হাওলাদার) চিকিৎসাসেবার পাশাপাশি আগত রোগীদের জন্য সম্পূর্ণ ফ্রিতে ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, এবং ব্লাড প্রেসার পরিমাপ করা হয়।

এ আয়োজন সম্পর্কে আজিজ হাওলাদার ফাউন্ডেশনের সংশ্লিষ্টরা জানান, গ্রামের সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। রোগীদের সিরিয়াল এর জন্য যোগাযোগ করুন মাওলানা রুহুল আমিন মোবাইল নাম্বার- ০১৭১৭-৪৬০৩৩৬

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network