শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

বেনাপোল বন্দরে ৩০ লাখ টাকার নকল ওষুধসহ কাভার্ডভ্যান আটক

আপডেট: August 26, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: বেনাপোল বন্দরের সিজিসি ৯ গেট এলাকা থেকে ৩০ লাখ টাকার বাংলাদেশি ও ভারতীয় নকল ওষুধসহ একটি কাভার্ডভ্যান আটক করেছে কাস্টমসের আইআরএম টিমের সদস্যরা।

বুধবার (২৫ আগস্ট) দুপুরে উপ কমিশনার এস এম শামিমুর রহমানের নেতৃত্বে এ ওষুধের চালানটি আটক করা হয়।

কাস্টমস হাউস থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি কাভার্ডভ্যানে বিপুল পরিমাণ নকল ওষুধ সিজিসি ৯নং গেট এলাকায় রয়েছে। এমন সংবাদে ভিত্তিতে উপ কমিশনার এস এম শামিমুর রহমানের নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে কাভার্ডভ্যানসহ ওষুধ গুলো আটক করা হয়েছে। আটকের সময় গাড়ির ডাইভার ও হেলপার পালিয়ে যায়।

নকল ওষুধ কারবারীদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন কাস্টমস।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network