শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

গাঁজা বিক্রির সময় ইউপি সদস্য গ্রেফতার

আপডেট: August 26, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: রাজবাড়ীর গোয়ালন্দে গাঁজাসহ উজানচর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য বাবলু শেখ (৫০) ও তার সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।রাজবাড়ী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল বুধবার সন্ধ্যায় উজানচর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রুস্তুম মাতুব্বরপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

বাবলু স্থানীয় গফুর মাতুব্বরপাড়ার মৃত আজমত আলী শেখের ছেলে এবং ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি।

গ্রেফতারকৃত অপরজন বাবলুর ঘনিষ্ঠ সহযোগী আফজাল শেখ (৩০)। সে একই গ্রামের তোতা শেখের ছেলে।তাদের কাছ থেকে সাত প্যাকেটে ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২১ হাজার টাকা।

ডিবি পুলিশ জানায়, ইউপি সদস্য বাবলু শেখ দীর্ঘদিন ধরে গাঁজা সেবনের পাশাপাশি ব্যবসাও করে আসছিল। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদ পেয়ে তারা উজানচর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রুস্তুম মাতুব্বরপাড়ায় অভিযান চালায়। সেখানে গাঁজাগুলো বিক্রির প্রস্তুতিকালে হিল্লাল শেখের বাড়ির সামনে পাকা সড়কের ওপর থেকে বাবলু এবং আফজালকে হাতেনাতে আটক করা হয়।এ সময় তাদের  কাছ থেকে বিশেষ কাগজে মোড়ানো সাত প্যাকেটে ৭০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চত করে ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, এ ব্যাপারে  ডিবি পুলিশের পক্ষ থেকে বৃহস্পতিবার গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের রাজবাড়ীর আদালতে পাঠানো হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network