শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

মোবাইল চুরির ঘটনায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আপডেট: September 3, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: জামালপুরের বকশীগঞ্জে মোবাইল চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবু সালেহ ময়না নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে নিলক্ষিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সালেহ আহমেদ ময়না উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও নিলাক্ষিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি।

পুলিশ জানায়, গত ২৬ আগস্ট বকশীগঞ্জ উপজেলার নিলাক্ষিয়া বাজারে একটি মোবাইল ফোনের দোকান থেকে ২১টি ফোন চুরি হয়। পরে দোকানের মালিক ফজলু মিয়া থানায় একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে দুর্গম চর থেকে নিলক্ষিয়া ইউনিয়নের পোড়াবাড়ি এলাকার অর্খ শেখের ছেলে মনু মিয়া (৪২) ও রুকন খলিফার ছেলে রবিন মিয়াকে (১৮) আটক এবং তাদের কাছ থেকে ১৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটকের পর তাদের আদালতে সোপর্দ করা হলে আসামিরা আদালতে মোবাইল চুরির ঘটনায় ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

জবানবন্দিতে তারা এই ঘটনার সঙ্গে সালেহ আহমেদ ময়না জড়িত বলে জানান। আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনা ও মামলার প্রাথমিক তদন্তে ওই চুরির ঘটনায় সালেহ আহমেদ ময়নার সম্পৃক্ততা পায় পুলিশ। পরে আজ শুক্রবার সকালে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট বলেন, পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আসামি সালেহ আহমেদ ময়নাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network