শিরোনাম
রাজাপুরে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি বরিশালে গণপ্রকৌশলী দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ বাকেরগঞ্জে কে এই জান্নাতুল ফেরদৌস গোলাপ? গনসংযোগ ও উঠান বৈঠক ঘিরে নির্বাচনী তৎপরতা বর্ণাঢ্য আয়োজনে বাকেরগঞ্জে জাতীয় দৈনিক ভোরের চেতনা প্রত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আমতলীতে এলজিইডি কার্যালয়ে আগুন, কেরোসিনের খালি বোতল উদ্ধার ক্রিকেট টুর্নামেন্টে ব্যাট হাতে মাঠে ইউএনও, ফিরলেন শৈশবের স্মৃতিতে বরিশালে নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নলছিটিতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরে ঝুট গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

আপডেট: September 5, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক: গাজীপুরের পূবাইলের মাজুখান এলাকায় একটি ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (০৫ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইকবাল হোসেন জানান, বেলা সোয়া ১০টার দিকে টঙ্গীর মাজুখান এলাকার একতা ঝুট মিলের গুদামে আগুন লাগার খবর পান। টঙ্গীর তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে উত্তরা থেকে আরো দুটি ইউনিট যোগ দেয়।

আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেছে কিনা তাও জানা যায়নি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network