শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

নেশাগ্রস্ত ছেলের হাতে প্রাণ হারালেন বাবা

আপডেট: September 5, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

ফাইল ছবি।

অনলাইন ডেস্ক:: রাজশাহীতে নেশাগ্রস্ত কিশোর ছেলের হাতে প্রাণ হারিয়েছেন মো. জুয়েল (৪২) নামে এক ব্যক্তি।রোববার বেলা ১১টার দিকে মহানগরীর অচিনতলা মহল্লায় এ ঘটনা ঘটেছে। স্থানীয়রা কিশোর ছেলেটিকে (১৭) আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

নিহত জুয়েলের স্ত্রী মর্জিনা বেগম জানান, তার ছেলের বয়স ১৭। আগামী জানুয়ারিতে বয়স ১৮ হবে। দুই ছেলে ও এক মেয়ের মধ্যে সবার ছোট এই ছেলেটি মাদকাসক্ত।নেশার টাকার জন্য মাঝে মাঝেই সে বাড়িতে ঝামেলা করত।

মহানগরীর রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, বাবার কাছে টাকা না পেয়ে রোববার সকালে ছেলেটি তার চাচার কাছে ফোন করে টাকা চাইছিল। কিন্তু চাচাও টাকা দিতে চাননি। তখন মোবাইলেই চাচাকে গালাগাল শুরু করে ছেলেটি। এর প্রতিবাদ করেন বাবা জুয়েল।

এতে ক্ষিপ্ত হয়ে ছেলেটি হাতের কাছে থাকা একটি কাঁচি ঢুকিয়ে দেয় বাবার বুকে। এর পর জুয়েলকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ওসি জানান, ময়নাতদন্ত শেষে জুয়েলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আর এ নিয়ে থানায় হত্যা মামলা হবে। সেই মামলায় ছেলেটিকে গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হবে বলেও জানান তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network