শিরোনাম
রাজাপুরে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি বরিশালে গণপ্রকৌশলী দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ বাকেরগঞ্জে কে এই জান্নাতুল ফেরদৌস গোলাপ? গনসংযোগ ও উঠান বৈঠক ঘিরে নির্বাচনী তৎপরতা বর্ণাঢ্য আয়োজনে বাকেরগঞ্জে জাতীয় দৈনিক ভোরের চেতনা প্রত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আমতলীতে এলজিইডি কার্যালয়ে আগুন, কেরোসিনের খালি বোতল উদ্ধার ক্রিকেট টুর্নামেন্টে ব্যাট হাতে মাঠে ইউএনও, ফিরলেন শৈশবের স্মৃতিতে বরিশালে নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নলছিটিতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

চাঁদপুরে বাড়ছে মেঘনার পানি, ডুবছে নিম্নাঞ্চল

আপডেট: September 8, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। চরাঞ্চলের ফসলের মাঠ, ঘরবাড়ি ও মাছের ঘের, পানের বরজ, রোপা আমন ধান, রাস্তাঘাট ও মসজিদ মাদ্রাসা তলিয়ে গেছে।

৭ই সেপ্টেম্বর বিকেল থেকে জোয়ারের পানি বৃদ্ধিতে হাইমচরের চরভৈরবি, কাটাখালি, নয়ানী লক্ষ্মীপুর, নীলকমল, উত্তর আলগী ও দক্ষিন আলীগ, গাজীপুর ও ডেলের বাজার, মহজমপুরে পানি প্রবেশ করে নিম্নাঞ্চল প্লাবিত হয়।

কয়েকজন ভুক্তভোগী জানান, তাদের মৎস্য খামারের মাছগুলোও জোয়ারের পানিতে ভেসে গেছে। ঘরের মধ্যে পানি প্রবেশ করায় রান্নাবান্নায় সমস্যা দেখা দিয়েছে।

হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী বলেন, জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে বিষয়টি তিনি জানেন এবং পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ আছে। তবে বেড়িবাঁধের সংরক্ষণ এলাকা তাদের নজরদারিতে রয়েছে। আর বেড়িবাঁধের বাহিরের অংশের বাসিন্দাদের আগ থেকেই বলা আছে যাতে করে তারা তাদের মৎস্য খামার উঁচু করে সংরক্ষণ করে। কারণ স্থানীয়রা জানেন, (আঞ্চলিক ভাষায়) মনি আমবস্যায় পানি বৃদ্ধি পায়।

পুরো বিষয়টি উপজেলা প্রশাসনের নজরদারিতে আছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network