শিরোনাম
রাজাপুরে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি বরিশালে গণপ্রকৌশলী দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ বাকেরগঞ্জে কে এই জান্নাতুল ফেরদৌস গোলাপ? গনসংযোগ ও উঠান বৈঠক ঘিরে নির্বাচনী তৎপরতা বর্ণাঢ্য আয়োজনে বাকেরগঞ্জে জাতীয় দৈনিক ভোরের চেতনা প্রত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আমতলীতে এলজিইডি কার্যালয়ে আগুন, কেরোসিনের খালি বোতল উদ্ধার ক্রিকেট টুর্নামেন্টে ব্যাট হাতে মাঠে ইউএনও, ফিরলেন শৈশবের স্মৃতিতে বরিশালে নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নলছিটিতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

এসিডে ঝলসে গেলেন গৃহবধূ, দগ্ধ তিন শিশুও

আপডেট: September 17, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: রাণীনগরে সদ্য প্রবাসফেরত এক গৃহবধূকে এসিডে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী ও সতীনের বিরুদ্ধে। অভিযুক্ত দুজনকেই পালিয়ে যাওয়ার সময় আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী।

গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার মিরাট ইউনিয়নের আতাইকুলা মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এসিড হামলার শিকার নারীর নাম পাতাশি বেগম (৩৫)। তিনি আতাইকুলা মধ্যপাড়া গ্রামের মজনু সরদারের মেয়ে।

এসিডে তাঁর মাথা, মুখ, হাত, পাসহ শরীরের বিভিন্ন অংশ ঝলছে গেছে। তাঁকে রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠান।

আটক দুজন হলেন পাতাশির স্বামী ওসমান ও সতীন নারগিছ পারভীন। ওসমান আত্রাই উপজেলার আন্ধারকোটা গ্রামের করিম প্রামাণিকের ছেলে। দগ্ধ তিন শিশু হলো আতাইকুলা মধ্যপাড়ার এন্তাজ সরদারের মেয়ে রিতা (১৩), সাগরের মেয়ে খাতিজা (৭) এবং আজিজুলের ছেলে আকাশ (৯)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।রাণীনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) তারিকুল ইসলাম জানান, এসিড নিক্ষেপ ঘটনার সাথে জড়িত দুজনকে আট করে থানায় নেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রক্রিয়া চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network