শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

টিকটক ভিডিও বানাতে গিয়ে নদীতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট: September 18, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: টিকটক ভিডিও বানাতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে উৎসব (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে মেহেরপুরের মুজিবনগর উপজেলার রতনপুর স্লুইস গেটে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় নদী থেকে উৎসবের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

নিহত উৎসব গাংনী উপজেলার ফজলুল হকের ছেলে। সে চলতি বছরে এসএসসি পরীক্ষার্থী। ঘটনা সময় তার সঙ্গে থাকা বন্ধু একই এলাকার স্বপনের ছেলে বোরহানকে (১৬) পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

মুজিবনগর ফায়ার সার্ভিসের সাব অফিসার সাজাহান আলী জানান, প্রচণ্ড স্রোতে উদ্ধার কাজ বাধাগ্রস্ত হওয়ায় খুলনা থেকে ডুবুরি চাওয়া হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডুবুরি দল ঘটনাস্থলে এসে ঘণ্টাব্যাপী চেষ্টার পর নিখোঁজ মরদেহ উদ্ধার করে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাশেম জানান, শুক্রবার বিকেলে মেহেরপুর গাংনী থেকে উৎসব ও বোরহান নামে দুই কিশোর মুজিবনগর উপজেলার রতনপুর স্লুইস গেটে টিকটক ভিডিও বানাতে যায়। প্রবল স্রোতের সঙ্গে টিকটক ভিডিও বানাতে সেলফি তোলার সময় উৎসব পা পিছলে ভৈরব নদে পড়ে যায়। এ সময় স্রোতের টানে নিখোঁজ হয় উৎসব। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মেহেরপুর থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থল পৌঁছে খুলনা ডুবুরি দলকে খরব দেয়। খবর পেয়ে খুলনা থেকে ডুবুরি দলের একটি টিম উদ্ধার কাজ শুরু করেন। ঘণ্টাব্যাপী চেষ্টার পর উৎসবের মরদেহ উদ্ধার করা হয়।

আব্দুল হাশেম আরো জানান, দুই বন্ধু মিলে ওই স্থানে টিকটক ভিডিও বানাচ্ছিল। এ সময় অসাবধানতাবশত পা পিছলে পানিতে পড়ে যায় উৎসব।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network