শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

পদ্মায় জেলের জালে ধরা পড়ল ১৮ কেজির কাতল

আপডেট: September 18, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলের জালে ১৮ কেজি ২০০ গ্রাম ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে। শনিবার ভোরে নদীর মোহনায় জেলে গুরুদেব হালদারের জালে মাছটি ধরা পড়ে। সকালে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ঘাটের ছাইক্যা মোল্লার আড়তে আনা হলে মাছটিকে দেখতে স্থানীয় উৎসুক জনতা ভিড় জমায়।

পরে উন্মুক্ত নিলামের মাধ্যমে স্থানীয় মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা এক হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ২৫ হাজার ৪৮০ টাকায় মাছটি কিনে নেন।

এ বিষয়ে ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, মাছটি কিছুটা লাভে বিক্রির আশায় ফেরিঘাটের পন্টুনে বেঁধে রেখেছেন। সেইসঙ্গে বিভিন্ন স্হানে ক্রেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করছেন।এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, পদ্মায় এখন প্রায় প্রতিদিনই এ ধরনের বড় বড় মাছ পাওয়া যাচ্ছে। এতে জেলে ও ব্যবসায়ীরা খুশি। তবে আমরা আগামীতে নদীর এ এলাকায় এ ধরনের বড় বড় মাছের জন্য অভয়াশ্রম গড়ে তোলার চেষ্টা করছি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network