শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

গাজীপুরে সিগারেট ধরাতে দিয়াশলাই না দেওয়ায় হত্যা!

আপডেট: September 18, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

প্রতীকী ছবি।

আপডেট নিউজ, গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে দিয়াশলাই চেয়ে না পেয়ে মিনাহাজ উদ্দিন নামের এক হোটেল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার দেওয়াইর বাজার এলাকায় শনিবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মিনহাজ উদ্দিন(৪৫) কালিয়াকৈর উপজেলার বাহাদুরপুর গ্রামের হোসেন আলীর ছেলে। তিনি দেওয়াইর বাজার এলাকার হোটেলের ব্যবসা করে আসছিলেন।

দিনভর ঘটনাটি মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে সন্ধায় ঘটনাটি পুলিশকে অবহিত করে স্থানীয়রা। এখনো নিহতের লাশ ওই বাড়িতে আছে বলে জানা গেছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার দেওয়ার বাজার এলাকার হোটেল ব্যবসায়ী মিনহাজ উদ্দিন সাড়ে ১১টার তার দোকানের দুই কর্মচারী আলম হোসেন ও জামাল মিয়াকে নিয়ে বসে ছিলেন। এ সময় দেওয়ার এলাকার রিপন (২৩) ও তুহিন (১৯) মিনাহাজ উদ্দিনের কাছে গিয়ে দিয়াশলাই (ম্যাচ) চায়। কিন্ত মিনহাজ উদ্দিন ম্যাচ দিতে অস্বীকার করেন। এনিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়।

এ সময় রিপন ও তুহিন চলে গিয়ে কিছুক্ষণ পর আরো কয়েকজনকে নিয়ে এসে মিনহাজকে এলোপাথারি মারধোর শুরু করে। এতে মিনহাজ মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঢালজোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আকতারুজ্জামান বলেন, রিপন ও তুহিন হোটেল ব্যবসায়ী মিনহাজকে মারপিট করলে তার মৃত্যু হয়। শুনেছি ম্যাচ না দেওয়ার কারণে তাকে মারপিট করা হয়। তবে ঘটনাটি মীমাংসার চেষ্টা করার কথা আমার জানা নেই।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরি বলেন, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে ব্যবস্থাগ্রহণ করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network