শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

পদ্মা সেতুর নিচ থেকে নিখোঁজ স্কুলশিক্ষকের লাশ উদ্ধার

আপডেট: September 20, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ,মাদারীপুর: ফরিদপুরে পদ্মায় ট্রলার ডুবির ঘটনার ২৬ দিন পর নিখোঁজ শিক্ষক আলমগীর হোসেনের (৪১) লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে শরীয়তপুরের জাজিরার পদ্মা সেতুর ৫নং পিলারের নিকটবর্তী মাঝির চর এলাকায় ওই শিক্ষকের লাশ ভাসতে দেখে এলাকাবাসী। পরে, জানাজানি হলে আলমগীর হোসেনের মরদেহ উদ্ধার করেছে জাজিরা নৌপুলিশ।

ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম,এ জলিল এ তথ্য নিশ্চিত করেন। জানা যায়, শিক্ষক আলমগীর ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারি শিক্ষক ছিলেন।

প্রসঙ্গত, ফরিদপুর শহর থেকে গত মাসের (২৫ আগস্ট) বিকেল ৩ টায় ট্রলার ভাড়া করে পদ্মায় ভ্রমণে যান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৪ জন শিক্ষক। ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে তীব্র স্রোতের মুখে ৩ নম্বর পন্টুনের সঙ্গে সংঘর্ষে শিক্ষকদের বহন করা ট্রলারটি ডুবে যায়। এ সময় ১২ জন শিক্ষক সাঁতারে পাড়ে উঠতে পারলেও আজমল ও আলমগীর নামের দুই শিক্ষক নিখোঁজ হন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network