শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

ভয়ংকর মাদক আইস উদ্ধার, মূল্য ১০ কোটি!

আপডেট: September 22, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে ইয়াবার পাশাপাশি এবার ভয়াল মাদক ক্রিস্টাল মেথ আইচেরও বড় চালান পাচার হচ্ছে। লাখ লাখ ইয়াবার চালানের সঙ্গে গত কিছুদিন ধরে ছোট ছোট চালানের আইচ আসলেও এই প্রথম আইচের একটি বড় চালান ধরা পড়েছে।

মেথ আইচের বড় চালানটি আটক করেছে বিজিবি সদস্যরা। প্রায় ১০ কোটি টাকা মূল্যের দুই কেজি ওজনের চালানটি আজ বুধবার বিকালে টেকনাফের বিজিবি-২ ব্যাটালিয়ান অফিসের মাত্র ৫০০ মিটার উত্তরে মিঠাপানির ছড়া নামক পাড়ার একটি বাড়ি থেকে উদ্ধার করেছে বিজিবি। সেই সঙ্গে একজনকে আটকও করা হয়েছে।

টেকনাফের বিজিবি-২ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান জানিয়েছেন, মিয়ানমার থেকে একটি বড় চালানের ক্রিস্টাল মেথ আইচের চালান আসার খবর পেয়ে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে ছিলো। বিকেলে বিজিবি সদস্যরা টেকনাফ উপজেলা সদরের মিঠাপানি ছড়া গ্রামের একটি সন্দেহজনক বাড়ি ঘিরে তল্লাশি শুরু করে। তল্লাশির এক পর্যায়ে ওই বাড়ির পেছনের দরজা দিয়ে এক যুবককে পালাতে দেখে বিজিবি সদস্যরা ধাওয়া দিয়ে আটক করে।

আটক যুবকের নাম মোহাম্মদ মুজিব (২০)। তিনি মিঠাপানি ছড়া গ্রামের বাসিন্দা মো. সোনা মিয়ার ছেলে। আটক যুবকের দেওয়া তথ্য অনুযায়ী বিজিবি সদস্যরা বাড়ির ফলস সিলিংয়ের ওপর অভিনব পদ্ধতিতে লুকানো আইচের প্যাকেটটি উদ্ধার করে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network