শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

মেয়েদের সামনে মাকে কুপিয়ে হত্যা করলেন বাবা

আপডেট: September 29, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক::ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় মেয়েদের সামনে মাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করলেন বাবা।

বুধবার সকালে উপজেলার মাওহা ইউনিয়নের বীরআহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম ললিতা বেগম (৪০)। তার বাড়ি একই এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রফিক সকালে ফজরের নামাজ পড়ে ঘরে এসেই দা দিয়ে কুপিয়ে তার স্ত্রীকে গুরুতর জখম করে। এ সময় ঘরে থাকা তার মেয়েরা ফিরাতে গেলেও মাকে শেষ রক্ষা করতে পারেনি। ললিতাকে গৌরীপুর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই শামীম আহাম্মেদ জানান, বোনজামাই মো. রফিকুল ইসলাম রফিকের (৫০) সঙ্গে তার বোনের কোনো বিরোধ ছিল না। কিছু দিন আগে সড়ক দুর্ঘটনায় রফিক গুরুতর আহত হন।

গত দুই মাস ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। মানসিক রোগের জন্য তিনি চিকিৎসাধীন। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রণিতা সূত্রধর জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই গৃহবধূ মারা যায়।গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network