আপডেট: September 30, 2021
অনলাইন ডেস্ক:: রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর থেকেই ক্যাম্পের অভ্যন্তরের থমথমে অবস্থা বিরাজ করছে। ক্যাম্পের অভ্যন্তরে অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল থেকে ক্যাম্পের অভ্যন্তরে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে।
দুপুরে উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমদ সঞ্জুর মোর্শেদ জানান,রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ নিহতের জের ধরে ক্যাম্প অভ্যন্তরে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। আমাদের সজাগ দৃষ্টি রয়েছে যাতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয়।

