শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

নেশার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা

আপডেট: October 2, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: কিশোরগঞ্জের কটিয়াদীতে নেশার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা করেছে হৃদয় মিয়া (২৫) নামের এক যুবক। এ ঘটনায় হৃদয়কে গ্রেফতার করা হয়।

বাবাকে হত্যার ঘটনায় শনিবার (২ অক্টোবর) সকালে বড় ভাই হৃদয়ের নামে থানায় মামলা করেন ছোট ভাই রতন মিয়া। নিহত নিধন মিয়া পৌরসভার দড়িচড়িয়াকোনা গ্রামের বাসিন্দা।এলাকাবাসী জানান, নিধন মিয়ার তিন ছেলের মধ্যে বড় হৃদয় মিয়া। নেশার টাকার জন্য প্রায়ই বাবার সঙ্গে খারাপ ব্যবহার করতেন তিনি। ভাঙচুর করতেন ঘরের আসবাবপত্র।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাজার থেকে বাড়ি ফিরছিলেন নিধন মিয়া। এ সময় বাড়ির পাশে রাস্তায় বাবার কাছে টাকা চান হৃদয়। নেশার টাকা না পেয়ে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন বাবাকে। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যতে চিকিৎসকের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ রাতেই অভিযান চালিয়ে হৃদয় মিয়াকে আটক করে।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহাদত হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।তিনি আরও বলেন, নিধন মিয়া টমটম চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। নেশার টাকা না পেয়ে ছেলে তাকে কুপিয়ে হত্যা করে। গ্রেফতার হৃদয়কে আদালতে পাঠানো হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network