শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

পুলিশ ভেবে দুই যুবকের নদীতে ঝাঁপ, একজনের লাশ উদ্ধার

আপডেট: October 5, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: চাঁদপুর পুরান বাজারে গভীর রাতে দুই যুবক মাদক সেবনের সময় পুলিশ ভেবে ডাকাতিয়া নদীতে ঝাঁপ দিলে একজন উদ্ধার হলেও অপরজন নিখোঁজ হয়।আজ মঙ্গলবার সকালে কোলাঘাট মা ডকইয়ার্ড এর সামনে ডাকাতিয়া নদীতে পুরান বাজার ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে রুবেল নামে যুবকের লাশ উদ্ধার।

ঘটনার পরই চাঁদপুর মডেল থানা অফিসার ইনচার্জ আব্দুর রশিদ, এসআই রাশেদুজ্জামান ও পুরানবাজার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়। নিহত রুবেল পুরানবাজার মেরকাটিজ রোডের হুমায়ুন বেপারীর ছেলে। সে একজন অটোচালক ছিল।

নিহত রুবেলের সাথে তার সহপাঠী হাসান রাব্বি জানান, ৫ নং কয়লা ঘাটের নদীর পাড়ে দুই বন্ধু বসে সুখ-দুঃখের আলাপ করছে। এ সময় লাইটের আলো দেখে পুলিশ ভেবে দুজন নদীতে ঝাঁপ দেয়। এসময় রুবেলের শরীরে প্রচণ্ড জ্বর থাকায় সে পানির নিচে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। বহু খোঁজাখুঁজির পর অবশেষে ফায়ার সার্ভিসের একটি দল লাশ নদী থেকে উদ্ধার করে।

পুলিশ জানায়, সোমবার রাতে ৫ নং ঘাটে তারা দুজন বসে মাদক সেবন করছিল। জনৈক ব্যক্তি নদীর পাড়ে লাইক মারার কারণে তারা পুলিশ ভেবে নদীতে ঝাঁপ দেয়। এ সময় রুবেল ডাকাতিয়া নদীতে তলিয়ে গেলেও তার বন্ধুরা এই নদী থেকে তীরে উঠে আসে।

এই ঘটনাটি ঘোলাটে করার জন্য কিছু লোক বিভ্রান্তি সৃষ্টি করছে।তবে পরিবারের কোনো অভিযোগ না থাকার কারণে লাশটি সুরতহাল শেষে তাদের কাছে হস্তান্তর করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network