শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

পদ্মায় ইলিশ ধরায় ৪৭ জেলে আটক

আপডেট: October 9, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: শরীয়তপুরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মা নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে ৪৭ জন জেলেকে আটক করা হয়েছে। এ সময় ৪০ জনকে কারাদণ্ড ও ৭ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয়েছে ৩৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ২৫ কেজি ইলিশ।

শনিবার (৯ অক্টোবর) দুপুরে জাজিরা উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

অভিযানে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুজ্জামান ভূঁইয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা সরদার গোলাম মোস্তফা, জাজিরা থানা পুলিশ ও র‌্যাব সদস্যরা অংশ নেন।জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামান ভূঁইয়া ঢাকা পোস্টকে বলেন, ভোররাত থেকে সকাল ৮টা পর্যন্ত জাজিরায় বাবুর চর ও তার আশপাশের পদ্মা নদীর বেশ কিছু এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৩৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ২৫ কেজি ইলিশ মাছসহ ৪৭ জন জেলেকে আটক করা হয়েছে। আটক ৪৭ জনের মধ্যে ৪০ জনকে এক মাস থেকে এক বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও সাতজনকে বয়স বিবেচনায় জরিমানা করা হয়েছে। আটক ইলিশ মাছ এতিমখানায় বিলি করা হয়েছে। জব্দকৃত ৩৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে নষ্ট করে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, গত ৪ অক্টোবর থেকে থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত দেশের অভয়াশ্রমে ইলিশ রক্ষায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ সময় ইলিশ বিক্রি, পরিবহন এবং মজুতও নিষিদ্ধ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network