শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

আপডেট: October 10, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ,গাজীপুর: গাজীপুর মহানগরীর বাসন সড়ক ও ভোগড়া এলাকায় দুটি পোশাক কারখানার লে অফ ঘোষণার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা।

কারখানার শ্রমিক আব্দুল বাতেন, রমজান আলী ও রাহেলা জানায়, শনিবার রাত পর্যন্ত কাজ শেষ করে সবাই বাসায় ফিরে যান। রোববার (১০ অক্টোবর) সকাল ৮টার দিকে কারখানার প্রধান ফটকে লিগ্যাল নোটিশ দেখতে পায়। এতে কারখানার সহস্রাধিক শ্রমিক উত্তেজিত ও বিক্ষুব্ধ হয়ে ওঠে।

শ্রমিকরা জানায়, তাদের কিছু না জানিয়েই কর্তৃপক্ষ কারখানার লে-অফ ঘোষণা করে। আজ তাদের সেপ্টেম্বর মাসের বেতন পরিশোধের কথা ছিল।

এদিকে ভোগড়া এলাকায় একই মালিকানাধীন অপর একটি কারখানার শ্রমিকরাও তাদের কারখানার প্রধান ফটকে লে-অফ ঘোষণার  নোটিশ দেখতে পেয়ে বিক্ষোভ করে সড়ক অবরোধ করেছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের ফলে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের যান চলাচল বন্ধ হয়ে যায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার জাকির হোসেন জানান, কারখানা কর্তৃপক্ষ এবং শ্রমিকদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।তবে এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। কর্তৃপক্ষ তাদের লে অফ নোটিশে উল্লেখ করেছেন, করোনা মহামারির কারণে তাদের কারখানার ব্যাপক ক্ষতি হয়েছে এবং কারখানাটি চালানোর মতো তাদের সামর্থ্য নেই। তাই আইন অনুযায়ী তারা কারখানা বন্ধের ঘোষণা দিয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network