শিরোনাম
রাজাপুরে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি বরিশালে গণপ্রকৌশলী দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ বাকেরগঞ্জে কে এই জান্নাতুল ফেরদৌস গোলাপ? গনসংযোগ ও উঠান বৈঠক ঘিরে নির্বাচনী তৎপরতা বর্ণাঢ্য আয়োজনে বাকেরগঞ্জে জাতীয় দৈনিক ভোরের চেতনা প্রত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আমতলীতে এলজিইডি কার্যালয়ে আগুন, কেরোসিনের খালি বোতল উদ্ধার ক্রিকেট টুর্নামেন্টে ব্যাট হাতে মাঠে ইউএনও, ফিরলেন শৈশবের স্মৃতিতে বরিশালে নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নলছিটিতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

শিক্ষার্থীকে উত্ত্যক্ত করায় বখাটের কারাদণ্ড

আপডেট: October 11, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় তৃতীয় শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার দায়ে মিয়াদ মিয়া (২৫) নামের এক বখাটেকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১১ অক্টোবর) বিকালে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন। মিয়াদ মিয়া নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের ঝিটকা গ্রামের গউস মিয়ার ছেলে। ইউএনও শেখ মহি উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন

জানা গেছে, নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনতলা নতুন ভবন নির্মাণের কাজ চলছে। সেখানে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করছেন মিয়াদ মিয়া। সোমবার ওই স্কুলের তৃতীয় শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করে এ বখাটে। বিষয়টি শিক্ষকরা জানলে উপজেলা প্রশাসনকে জানায়। খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা একদল পুলিশ সহকারে ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে কারাদণ্ড দেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network