মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫০

আপডেট: October 12, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক:: +রাজধানী ঢাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এডিসি হাফিজ আল আসাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ১৫ হাজার ১৯০ পিস ইয়াবা, ১৩০ গ্রাম হেরোইন, ৪ কেজি ৬০০ গ্রাম গাঁজা, ৮৫ বোতল ফেনসিডিল ও ২০টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

তাদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা করা হয়েছে বলেও জানান এডিসি হাফিজ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network