শিরোনাম
রাজাপুরে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি বরিশালে গণপ্রকৌশলী দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ বাকেরগঞ্জে কে এই জান্নাতুল ফেরদৌস গোলাপ? গনসংযোগ ও উঠান বৈঠক ঘিরে নির্বাচনী তৎপরতা বর্ণাঢ্য আয়োজনে বাকেরগঞ্জে জাতীয় দৈনিক ভোরের চেতনা প্রত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আমতলীতে এলজিইডি কার্যালয়ে আগুন, কেরোসিনের খালি বোতল উদ্ধার ক্রিকেট টুর্নামেন্টে ব্যাট হাতে মাঠে ইউএনও, ফিরলেন শৈশবের স্মৃতিতে বরিশালে নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নলছিটিতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

রায়পুরে আগুনে পোড়ানো হলো সাড়ে ৭৩ লাখ টাকার জাল

আপডেট: October 14, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে প্রায় ২ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৫০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার মেঘনা নদী বিভিন্ন এলাকা থেকে এসব জব্দ করে কোস্টগার্ড। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি গণমাধ্যমকে জানান, জব্দ হওয়া জাল জনসমক্ষে আগুনে পুড়ে ফেলা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭৩ লাখ ৫০ হাজার টাকা। জব্দ করা ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করে দেওয়া হয়।

কোস্টগার্ড সূত্র জানায়, কোস্টগার্ডের সহকারী মৎস্য কর্মকর্তা মাহাবুবুর রহমানের নেতৃত্বে উপজেলার মেঘনা নদী সাজু মোল্লার ঘাট, আলতাফ মাস্টার ঘাট, সমিতি বাজার, বেড়িবাঁধ ও কাটাখাল এলাকায় মা ইলিশ রক্ষায় কোস্টগার্ড অভিযান পরিচালনা করা হয়।

এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জাল ও ইলিশ রেখে জেলেরা পালিয়ে যায়। এতে কাউকে আটক করা সম্ভব হয়নি। উপকূলীয় ও নদী এলাকায় মৎস্য অভয়াশ্রমগুলোয় ইলিশের প্রজনন ক্ষেত্র সংরক্ষণের লক্ষ্যে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network