নিখোঁজের চার দিন পর ঘরের মেঝে খুঁড়ে মিললো বৃদ্ধের লাশ

আপডেট: October 15, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: নিখোঁজের চার দিন পর ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ঘরের মেঝে খুঁড়ে আব্দুর রশীদ (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের ঈশ্বরগ্রাম এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। আব্দুর রশীদ ওই এলাকার মৃত হায়দার আলীর ছেলে।মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, গত ১০ অক্টোবর দুপুর ২টার দিকে চোখের চিকিৎসা করানোর কথা বলে ঘরে তালা দিয়ে বাড়ি থেকে বের হন আব্দুর রশীদ। বিকাল গড়িয়ে সন্ধ্যা হলেও বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন।

তার স্ত্রী অনেক আগেই মারা গেছেন। টিনের ঘরে তিনি একাই থাকতেন। নিখোঁজের পর থেকে তালা দেওয়া ঘরে প্রয়োজন না থাকায় কেউ প্রবেশ করেনি। বৃহস্পতিবার রাতে পরিবারের একজন তালা দেওয়া ঘর থেকে থালা আনতে যান। তখন তালাটি ভেঙে ঘরে প্রবেশ করতেই লাশের গন্ধ পান। তার চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশে খবর দেয়।

ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘরের মেঝে খুঁড়ে আব্দুর রশীদের লাশ উদ্ধার করা হয়। লাশে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, এটা হত্যাকাণ্ড। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network