শিরোনাম
বাকেরগঞ্জে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুরে রাস্তার পাশ থেকে ৯ বস্তা সরকারি কম্বল উদ্ধার বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার কুয়াকাটায় জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে শারীরিক প্রতিবন্ধী জহিরুলের মানবেতর জীবন,সমাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ভোলার সাবেক এমপি জ্যাকবের দুর্নীতি অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য! ঘ‌নিষ্ঠ প্রকৌশলী বিপ্লবকে দুদকের তলব হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি জীবননগরে তদারকিমূলক অভিযান: হেনা কনজ্যুমার প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা গাজীপুরে শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপন করে প্রতিবাদ

নৌকাবাইচ দেখতে মানুষের ঢল

আপডেট: October 18, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: নওগাঁ সদর উপজেলায় নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের সরাইল স্কুল সংলগ্ন বিলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সরাইল গ্রামবাসী এর আয়োজন করে।

বিকেলে নৌকাবাইচ দেখতে বিলপাড়ে নামে মানুষের ঢল। নওগাঁ সদর ছাড়াও বিভিন্ন উপজেলার দর্শক এখানে সেখানে ভিড় করেন। তাদের অনেকে পরিবার পরিজন নিয়েও আসেন।

আত্রাই উপজেলা থেকে নৌকাবাইচ দেখতে আসা শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে চলে এসেছি। অনেক মানুষ এখানে এসেছেন। খুব ভালো লাগছে।

স্কুলপড়ুয়া রিমা আকতার বলে, পরিবারে সবার সঙ্গে এসেছি। নৌকাবাইচের কথা বইয়ে পড়েছি, টিভিতে দেখেছি। প্রথমবারের মতো সরাসরি দেখলাম। অনেক আনন্দ হচ্ছে।

স্থানীয়রা বলছেন, গ্রামীণ সমাজ থেকে প্রায় হারিয়ে যাচ্ছে নৌকাবাইচ প্রতিযোগিতা। সরকারি সহযোগিতা পেলে আরও বেশি করে এর আয়োজন সম্ভব। এতে সুস্থধারার সংস্কৃতি ধরে রাখা সম্ভব হবে।

আয়োজক কমিটির সভাপতি মো. হারুন অর রশীদ (হারুন) বলেন, মানুষের আনন্দ-বিনোদনের জন্য প্রতি বছরের মতো এবারও নৌকাবাইচের আয়োজন করা হয়েছে। ঐতিহ্য ধরে রাখতেই এ আয়োজন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network